
রোববার (১৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে কক্সবাজারের উখিয়া থানাধীন ক্যাম্প-১৬ এলাকায় অভিযান চালায়। এ সময় অপহরণ মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সামছুল হক ওরফে বেলালকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সামছুল হক ওরফে বেলাল উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এফসিএন-২৩৯৪৩৮ নম্বরের বাসিন্দা। তার পিতার নাম তোফায়েল আহমেদ এবং ঠিকানা ব্লক-এ/৪।
এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অপহরণ মামলায় আদালতের দেওয়া পাঁচ বছরের সাজা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩