ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে দুটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত জয়নাল উদ্দিন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উনচিপ্রাং ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে উনচিপ্রাংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৫ ব্লকে আইআরসি হাসপাতালের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৬ এপিবিএনের উনচিপ্রাং ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। পরে রাত আনুমানিক ১০টার দিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার জয়নাল উদ্দিনের স্থায়ী ঠিকানা টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকা। তাঁর বর্তমান ঠিকানা হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং এলাকায়।
এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে একটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী থানায় ২০১৮ সালে দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা। অন্যটি রামু থানায় ২০১৭ সালে দায়ের করা মামলা, যা শিশু মামলা হিসেবে নথিভুক্ত রয়েছে।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে টেকনাফ, কক্সবাজার সদর, চট্টগ্রামের সদরঘাট এবং নীলফামারীর সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের একাধিক মামলার তথ্য রয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাঁকে যথাযথ পুলিশি এসকর্টের মাধ্যমে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩