তাড়াশ সংবাদদাতাঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালসিন গ্রামের দিনমজুর সোহেল সরকারের ছেলে তানজিল (তানজিম) অর্থাভাবে দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী ও মানবেতর জীবনযাপন করছিলেন। তার এই করুণ অবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি জনসমক্ষে আসে। সংবাদটি ছড়িয়ে পড়ার পর থেকেই দেশজুড়ে সাধারণ মানুষের মাঝে গভীর সমবেদনা ও উৎকণ্ঠা তৈরি হয়।
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে বিশিষ্ট সমাজসেবক উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব খন্দকার সেলিম জাহাঙ্গীর-এর। মানবিক তাড়নায় তিনি কালক্ষেপণ না করে আজ সরাসরি ছুটে যান অসুস্থ তানজিমের মালসিনের বাসভবনে।
সেখানে তিনি শয্যাশায়ী তানজিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের শান্ত্বনা দেন। পাশাপাশি, তানজিমের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং তার পরিবারের এই দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পক্ষ থেকে সাধ্যমতো সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এই জনহিতৈষী নেতা।
জনসাধারণের মধ্যে স্বস্তি ও প্রশংসার জোয়ার
একজন অসহায় ও দরিদ্র যুবকের পাশে এভাবে একজন প্রতিষ্ঠিত সমাজসেবক হিসেবে খন্দকার সেলিম জাহাঙ্গীরের তাৎক্ষণিক উপস্থিতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিষয়টি স্থানীয় এলাকাবাসী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দের সৃষ্টি করেছে। সমাজের বিত্তবানরা যদি এভাবেই এগিয়ে আসেন, সৃষ্টিকর্তা সহায় থাকেন তবে হয়তো কোনো মায়ের বুক খালি হবে না এবং তানজিমের মতো অনেক মেধাবী বা অবহেলিত প্রাণ ফিরে পাবে নতুন জীবনের আলো।
তানজিমের এই সংকটময় মুহূর্তে খন্দকার সেলিম জাহাঙ্গীরের এই মহতী উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন এবং তার দ্রুত রোগমুক্তি কামনায় সকলের দোয়া চেয়েছেন।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩