ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা তৈরির কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় পরিচালিত এ পরিদর্শনে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা।
পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা, স্বেচ্ছাসেবক মোতায়েন এবং জরুরি যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখা হয়। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন কর্মকর্তারা। তাঁদের বিভিন্ন চাহিদা, সমস্যা ও পরামর্শ শোনার পাশাপাশি দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

কর্মকর্তারা বলেন, কক্সবাজারে সব ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিনের সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও প্রস্তুত রয়েছে।
পূজার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং পূজারীরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই কাজ করবেন বলে জানানো হয়।
একই সঙ্গে কোনো ধরনের গুজব বা উসকানিতে কান না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
‘ধর্ম যার যার, উৎসব সবার’-এই চেতনায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রেখে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩