
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে এক নারীকে উদ্দেশ্য করে ইভটিজিং ও অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শনের ঘটনায় মোহাম্মদ আরকান (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি কার্যালয়ে পরিচালিত মোবাইল কোর্ট এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আরকান ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের এ/০৪ ব্লকের বাসিন্দা। তিনি রিয়াজ উদ্দিনের ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে একই ব্লকের বাসিন্দা জান্নাতারা (২৭) নামের এক নারীকে উদ্দেশ্য করে ইভটিজিং ও অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শন করেন মোহাম্মদ আরকান। এ সময় স্থানীয় রোহিঙ্গারা তাকে আটক করে এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে সংশ্লিষ্ট ব্লকের মাঝির জিম্মায় দেওয়া হয়।
পরবর্তীতে সোমবার চাকমারকুল ক্যাম্প-২১-এর সিআইসি কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন ক্যাম্প সিআইসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রনি আলম নূর। ইভটিজিংয়ের ঘটনায় মোহাম্মদ আরকানকে দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩