
ঘটনাটি ঘটে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর। ১৯ ডিসেম্বর বেত্রাশীন গ্রামে যুব সমাজের উদ্যোগে একটি মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। আয়োজকদের দাবি, মাহফিলের ব্যানারে কোনো স্থানীয় রাজনৈতিক নেতার নাম ছিলো না। তবে রাজনৈতিক নেতাদের মধ্যে ভি.পি আয়নুল হক এর নাম ব্যানারে রাখা হলেও আশরাফ আলীর নাম না থাকায় তিনি ক্ষুব্ধ হন বলে অভিযোগ করেন আয়োজকরা।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, আশরাফ আলী মাহফিল আয়োজনের বিষয়ে আপত্তি জানান এবং লাঠিসোঁটা নিয়ে এসে মাহফিল বন্ধ করে দেওয়ার হুমকি দেন। পাশাপাশি মাহফিলে কোনো বক্তা বা ওয়াজকারীকে আনা হলে তাকে মারধরের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।
এ ধরনের হুমকির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। মাহফিলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় শেষ পর্যন্ত নির্ধারিত মাহফিলটি আয়োজন করা সম্ভব হয়নি।
মাহফিলের অন্যতম আয়োজক মোহাম্মদ হিমেল হোসেন বলেন, “আমরা চেয়েছিলাম মাহফিলটি সম্পূর্ণ সামাজিক ও ধর্মীয় আয়োজন হিসেবে করতে। কোনো স্থানীয় নেতার নাম ব্যানারে রাখার পরিকল্পনা ছিল না। কিন্তু আশরাফ আলীর নাম ব্যানারে না থাকায় তিনি মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং বক্তাকে মারধরের হুমকি দেন বলে আমাদের অভিযোগ। এ কারণে আমরা নিরাপত্তার কথা চিন্তা করে মাহফিলটি করতে পারিনি। এই বক্তব্য স্থানীয় কিছু মানুষ সহমত দিয়েছেনে যে আশরাফ আলী হুমকি দিয়েছিলেন।
আয়োজকরা আরও বলেন, মাহফিলটি বাস্তবায়নের জন্য মোহাম্মদ জাকারিয়া হোসেন, মোহাম্মদ হিমেল হোসেন, মোহাম্মদ আতিকুর রহমান , মোহাম্মদ নাজমুল হাসান, ও মোহাম্মদ রাকিব হাসানসহ এ ছাড়া স্থানীয় যুবকদের একটি দল কাজ করছিলেন। তাদের সঙ্গে আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি আয়োজক হিসেবে যুক্ত ছিলেন। আশরাফ আলীর ছেলে আলিফও আয়োজকদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানান তারা।
আয়োজকদের অভিযোগ, আশরাফ আলীর বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার ও বিভিন্নভাবে স্থানীয়দের ওপর চাপ প্রয়োগের আরও অভিযোগ রয়েছে।
আয়োজকরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, ধর্মীয় একটি আয়োজনকে কেন্দ্র করে কোনো ব্যক্তি রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে বাধা সৃষ্টি করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
অভিযোগের বিষয়ে আশরাফ আলীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩