ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : আসন্ন নির্বাচন সামনে রেখে দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
[caption id="attachment_80298" align="alignnone" width="300"]
টেকনাফে নির্বাচনী দায়িত্ব পালনে ১৬ এপিবিএনের ৪০ পুলিশ সদস্যের প্রশিক্ষণ শুরু[/caption]
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় ১৬ এপিবিএন সদর দপ্তরের সম্মেলন কক্ষে ‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ-২০২৬’-এর পঞ্চম ব্যাচের উদ্বোধন করা হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের পক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। এ সময় সহকারী পুলিশ সুপার এম. এ. ফয়সালসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে উপপরিদর্শক (এসআই) থেকে কনস্টেবল পদমর্যাদার মোট ৪০ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিক আচরণ এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।
১৬ এপিবিএনের মিডিয়া সেল এ
তথ্য জানিয়েছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩