ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সৈয়দ হাছান ওরফে হোছনকে (৪০) গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজারসংলগ্ন ফারুকের বিকাশ দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৬ এপিবিএনের জাদিমুড়া ক্যাম্পের পুলিশ পরিদর্শক হরিদাস মন্ডলের নির্দেশনায় এসআই নিপুন মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার সৈয়দ হাছান জাদিমুড়া এলাকার বাছা মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনের ১৪ ধারায় দায়ের করা টেকনাফ থানার জিআর ৬০৯/১৩ মামলায় তিন বছরের সাজা রয়েছে। এ মামলায় গত ২৬ জুলাই ২০২৬ তারিখে সাজা পরোয়ানা জারি করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ থানায় হস্তান্তরের উদ্যোগ
নেওয়া হয়েছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩