ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ৬৪ বিজিবির পালংখালী বিওপির বিশেষ টহল দল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে আনজুমানপাড়ার ফাইস্যাখাল এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার নলবনিয়া বুছারগুনা গ্রামের নুরুল আলমের ছেলে ভুট্টো (৩৮) ও আব্দুল করিমের ছেলে আমির হামজা (২৬)।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী আনজুমানপাড়ার ফাইস্যাখাল এলাকায় সাইদুল বাসারের ঘেরের কাছে অবস্থান করছিল। এ সময় মিয়ানমারের দিক থেকে পোটলা হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।
পরে তাদের চ্যালেঞ্জ করা হলে পালানোর চেষ্টা করেন তারা। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন। পরে তাদের বহন করা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০ কার্টনে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।
৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩