
লন্ডনে প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহিম চৌধুরীকে ঘিরে সাংবাদিকদের মিলনমেলা
লন্ডন প্রতিনিধি:
দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকনের লন্ডন সফর উপলক্ষে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইস্ট লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যের নবীন ও প্রবীণ সাংবাদিক, লেখক, কবি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি ড. মোঃ জয়নুল আবেদীন রোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর মোস্তাক আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনমত-এর সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব, লেখক ও গবেষক কবির বিন আনোয়ার অপু এবং সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন।
বক্তারা ইব্রাহিম চৌধুরী খোকনের সাংবাদিকতা, প্রবাসী সাংবাদিকতা এবং উত্তর আমেরিকায় বাংলা গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাঁরা যুক্তরাজ্য ও প্রবাসের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং গণমাধ্যমের মাধ্যমে কমিউনিটির বিভিন্ন বিষয় তুলে ধরার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক নতুন দিনের সাংবাদিক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক সাইদ চৌধুরী, সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাংবাদিক ড. আনসার আহমেদ উল্লাহ, সাংবাদিক উর্মি মজহার, সাংবাদিক রেজা আহমেদ, ফয়সাল চৌধুরী, ইতিহাসবিদ ফারুক আহমেদ, কবি ময়নুর রহমান বাবুল, যুক্তরাজ্য জাসদের সভাপতি মুজিবুল হক মনি এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ এনাম।
এ ছাড়া লন্ডন বাংলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, অধ্যাপক মিছবা কামাল, সাংবাদিক সৈয়দ আবুল মনসুর লিলু, মুক্তি টেলিভিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম অকিব, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের যুক্তরাজ্য শাখার সভাপতি আশিকুল ইসলাম আশিক, গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডের নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুস শুকুর, সমাজসেবী তওফিকা আহমেদ, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ইমদাদুন খান, কমিউনিটি নেতা আব্দুস সাত্তার ও লিপি বেগম, সংগঠনের কোষাধ্যক্ষ মিছবা মাসুম, এনএল২৪-এর সম্পাদক নুরুন্নবী আলী, সাংগঠনিক সম্পাদক রুমান আহমেদ, ফারজানা করিম তানিয়া, সৈয়দুল ইসলাম, কবি লাভলী রহমান, রুনু মিয়া ও কবি শাহীন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের পারস্পরিক মতবিনিময়ের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়েও আলোচনা হয়। আয়োজকেরা বলেন, এ ধরনের আয়োজন যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমকর্মীদের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য আরও জোরদার করতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩