চরিত্র মানুষের জীবনের সবচেয়ে বড় অলংকার
নিজস্ব প্রতিবেদক : চরিত্র মানুষের জীবনের সবচেয়ে বড় অলংকার।
টাকা, ক্ষমতা, পদ কিংবা পরিচয় হারিয়ে আবার অর্জন করা যায়; কিন্তু চরিত্র ও বিশ্বাস হারালে তা ফিরে পাওয়া অত্যন্ত কঠিন।
মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, পদে নয়, ক্ষমতায়ও নয়—তার আচরণ, নীতি ও চরিত্রে।ক্ষমতা মানুষকে বড় করে না; বরং ক্ষমতার ব্যবহারই বলে দেয় একজন মানুষ আসলে কতটা বড়। অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে সাময়িকভাবে কেউ হয়তো সফল হতে পারে, কিন্তু সেই সাফল্য কখনো প্রকৃত সম্মান বয়ে আনে না।
Character is your real identity.Power is temporary, but character lasts forever.Respect is earned, not demanded.
মুখোশ পরে কিছুদিন মানুষকে বিভ্রান্ত করা যায়, কিন্তু সময়ের কাছে সত্যকে চিরদিন লুকিয়ে রাখা যায় না। সময় একদিন সবকিছুর হিসাব নেয়।তাই জীবনে অনেক কিছু হারালেও চরিত্রটা হারাবেন না।
কারণ পদ চলে যেতে পারে, ক্ষমতা শেষ হতে পারে, জনপ্রিয়তা কমে যেতে পারে, কিন্তু ভালো চরিত্র মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকে।
দিনশেষে মানুষ আপনার পদ-পদবি মনে রাখবে না, মনে রাখবে আপনি কেমন মানুষ ছিলেন।চরিত্রের দাম বুঝতে হলে আয়নায় নয়, সময়ের দিকে তাকান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩