শরীফ আহমেদ (তাড়াশ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় নেতা কর্মী বুধবার দিবাগত রাত ১২ টার দিকে তাড়াশ উপজেলা হাসপাতাল গেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—গাইবান্ধার পলাশবাড়ী থানার রহমত আলীর ছেলে হারুন অর রশিদ (৩৫) এবং তাড়াশ উপজেলার তাড়াশ উত্তর বাঁধ এলাকার আফালের স্ত্রী আসমা খাতুন (৩১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই পরিবারটি মাদক কারবারের সাথে জড়িত কিন্তু তারা ধরাছোঁয়ার বাইরে ছিলেন। স্থানীয় নেতা কর্মী মাদকমুক্ত সমাজ গোড়ার শপথ এর ধারাবাহিকতায়, বুধবার রাতে তাড়াশ পৌর এলাকায় পৌর বিএনপি নেতা খন্দকার সাইফুল ইসলাম ও যুবদল নেতা মোঃ মিলন খানের নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে বিষয়টি তাড়াশ থানা-পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ আটক দুইজনকে থানায় নিয়ে যায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩