সারিয়াকান্দিতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ৪১তম অধিবেশন মাহফিল অনুষ্ঠিত
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
২৬ আগষ্ট বুধবার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা কামালপুর আবু আব্দুল্লাহ দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ৪১তম অধিবেশন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও yউৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ, মানবতা, ন্যায়নীতি ও ইসলামের শান্তির বাণী নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সাঃ)-এর সুন্নাহ অনুসরণ এবং তাঁর আদর্শকে ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে হযরত মাওলানা আলহাজ্ব মোঃআবু হানিফ মধুপুরী সাহেবের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা সৈয়দ হযরত আল্লামা আলহাজ্ব নাসির বিল্লাহ রব্বানী পটুয়াখালী। বিশেষ বক্তা আলহাজ্ব মাওলানা মোঃআব্দুর রহমান মোল্লা শেরপুর বগুড়া, মাওলানা মোঃরফিকুল ইসলাম পীর সাহেব ভেলাবাড়ী সারিয়াকান্দি বগুড়া। তত্ত্বাবধানে বীর মুক্তিযোদ্ধা মোঃশাহজাহান আলী অতিরিক্ত কর কমিশনার (অবঃ) ও সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ সারিয়াকান্দি বগুড়া।
দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মাহফিলের আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে। ভবিষ্যতেও ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩