মোকামতলা উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মোকামতলা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে স্থানীয় ধানসিঁড়ি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় সভায় কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম আরও জোরদার করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ, সহ-সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক এম আজাদ খান, প্রচার সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক রেদোয়ান আহম্মেদ রাব্বী ও কোষাধ্যক্ষ আসাদুল্লাহ।
এছাড়া সাধারণ সদস্যদের মধ্যে রেজওয়ান অর্ক, আবু হাসান, ইউসুফ আলী, লিমন মিয়া, সাকিব ও নুসরাত জাহান উপস্থিত ছিলেন।
সভা শেষে মোকামতলা উপজেলা প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩