

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, সিরাজগঞ্জ জেলা শাখার অন্তর্গত কাজীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রকৌশলী তানভীর শাকিল জয়-এর নির্দেশনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯ টায় উপজেলাস্থ গান্ধাইল গ্রামে আয়োজিত এ দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে কাজীপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী, গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় শোকাবহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
প্রকৌশলী তানভীর শাকিল জয়-এর নির্দেশনায় আয়োজিত এ দোয়া মাহফিলে ১৫ আগস্টের শহীদদের স্মরণে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে দোয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩