রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ পশ্চিম ডাবুয়া হাদা গাজী তালুকদার বাড়ি জামে মসজিদ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। জানা যায়, দীর্ঘ দিন যাবৎ অবহেলিত ভাবে পড়ে আছে সড়কটি, এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাফেরা করে। ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যায়, চাকরীজীবিরা তাদের কর্মস্থলে এবং বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যায়। বিশেষ করে কোন মানুষ মারা গেলে খাটিয়া নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যায়, এমনকি জরুরি মুহূর্তে কোন রোগী হাসপাতালে নিতে চাইলে এম্বুলেন্স সহ যেকোন পরিবহন আসতে অনিহা প্রকাশ করে । এমতাবস্থায় সড়কটি অতি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এই উপলক্ষে জুমাবার বাদে জুৃমা আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আরিফ উদ্দিন, হাদা গাজী তালুকদার বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা শফিউল আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, সাবেক সভাপতি নুর উল্লাহ, উপদেষ্টা আবদুল মন্নান, মোঃ জাফর, কামাল মেম্বার, মোঃ শাহজান, নুর উদ্দিন মামুন, ইউনুস, মোঃ কামাল, মাহমুদুল হক হারুন, শিক্ষার্থী সোহাদ সহ স্থানীয় এলাকাবাসী।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩