আনিছুর রহমান
নিজস্ব প্রতিবেদক:-
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ২নং সাধনপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য, মরহুম মোঃ মুবিনুল হকের আদর্শ ও অসমাপ্ত কাজ এগিয়ে নিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তাঁর দ্বিতীয় সন্তান মোঃ আজিমুল হক।
মরহুম মোঃ মুবিনুল হক তাঁর জীবদ্দশায় সততা, ন্যায়পরায়ণতা এবং অসামান্য কর্মদক্ষতার জন্য স্থানীয় জনগণের হৃদয়ে স্থায়ীভাবে আসন করে নিয়েছিলেন। এয়াকুব আলীর সুযোগ্য সন্তান মুবিনুল হক প্রথমবার বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার ন্যায়বিচার প্রতিষ্ঠা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং মহল্লার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন।
তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং সাহসিকতায় মুগ্ধ হয়ে এলাকাবাসী তাঁকে পরপর দুবার বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। সাদামাটা মনের এই মানুষটি অপরাধ দমন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় রেখে গেছেন অভাবনীয় সাফল্য।
বাবার আদর্শকে ধারণ করে, ৮নং ওয়ার্ডের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘব ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এবার নির্বাচনের মাঠে নামছেন মোঃ আজিমুল হক।
তিনি তাঁর বাবার মতো স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ওয়ার্ডের অনিয়ম, ঘুষ ও দুর্নীতি রুখে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। মোঃ আজিমুল হক বলেন, "আমার বাবা সারাজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি যে স্বপ্ন ও অসমাপ্ত কাজগুলো রেখে গেছেন, তা পূরণ করাই আমার প্রধান লক্ষ্য। এলাকার উন্নয়ন এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে আমি সর্বদা সচেষ্ট থাকব।
নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে তিনি অত্র ওয়ার্ডের প্রতিটি নাগরিকের দোয়া, আশীর্বাদ, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
এলাকার সচেতন ভোটাররা মনে করছেন, মুবিনুল হকের মতো নিবেদিতপ্রাণ তারই দ্বিতীয় সন্তানের প্রতি সাধারণ মানুষের বিশেষ আস্থা ও ভালোবাসা রয়েছে, যা আগামী নির্বাচনে বড় ভূমিকা রাখবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩