আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
রাজধানীর পূর্বাচল নতুন শহরে সার্বিক নিরাপত্তায় ১ নম্বর সেক্টর এলাকায় ঢাকা মেট্রো পলিটন( ডিএমপি) এর অধীনে বরকাউ পুলিশ ক্যম্প, পূর্বাচল এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকির এ ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলেহ আহমদ সহ পুলিশ ও রাজউকের উর্দ্ধতন কর্মকর্তারা।
এ সময় আইজিপি মোঃ আলী হোসেন ফকির তার বক্তব্যে বলেন, রাজধানী ঢাকার উপর চাপ কমাতে তৈরী করা হচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। এ শহরটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আসছে।
পূর্বাচল নতুন শহরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পূর্বাচলের ১ নং সেক্টরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে 'বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল। ভবিষ্যতে এখানে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের অধীনে একটি সম্পূর্ণ স্বতন্ত্র বিভাগ গঠন করা হবে। যেখানে প্রায় ৬ হাজার ৫'শ ২৪ জন নতুন জনবল নিয়োজিত করার প্রস্তাব রয়েছে। আগামী দুই মাসের মধ্যে নির্মাণাধীন পর্শি পুলিশ ক্যাম্পের কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে রাজধানী ঢাকা শহর পূর্বাচল পর্যন্ত বিস্তার লাভ করবে এবং সরকারের পরিকল্পিত সুদূরপ্রসারী নগরায়ন বাস্তব রূপ পাবে।
তিনি আরো বলেন, পূ্র্বাচল নতুন শহর প্রকল্পের অধীনে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইন, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩