তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র মারুফ হাসানের নির্মম হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
মারুফ হাসান উপজেলার ঝুরঝুরি গ্রামের মোশাররফ হোসেন একমাত্র ছেলে।
রবিবার বিকেলে উপজেলার আমশড়া ফাজিল মাদ্রাসা মাঠে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা নিহত মারুফ হাসানের হত্যাকারী কাওছার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়ে অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সমাবেশে আমশড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মিজানুর রহমান বলেন,
মারুফ আমাদের মাদ্রাসার একজন অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্র ছিল। গত ৫ এপ্রিল' ২০২৪ সালে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা ঘাতক কাওছার হোসেনের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি দাবি করছি।
মানববন্ধনে অংশ নিয়ে মাদ্রাসার শিক্ষার্থী সুমাইয়া, মিতু ও আবু জাফর বলেন,
আমাদের সহপাঠী মারুফকে আমাদের মাঝ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা আর কোনো মারুফকে এভাবে হারাতে চাই না। আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই এবং খুনি কাওছারের ফাঁসি চাই।
এ সময় নিহত মারুফের সহপাঠীরা মানববন্ধনে অংশ নিয়ে খুনি কাওছারের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মারুফ হাসান উপজেলার ঝুরঝুরি গ্রামের মোশাররফ হোসেন একমাত্র ছেলে।
তাড়াশ, সিরাজগঞ্জ।
২১.০৬.২০২৬
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩