সহকারী বার্তা সম্পাদক,
সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ ব্যাচের জাঁকজমকপূর্ণ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ দেলোয়ার হোসেন। তিনি বলেন শিক্ষার মান উন্নয়নে শিক্ষক এবং অভিভাবকদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অতিথিরা মনে করেন সন্তানদেরকে সঠিক আদর্শে পরিচালনার ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা অত্যাবশ্যক।
অনুষ্ঠানে স্কুলের চেয়ারম্যান ডা: মোহাম্মদ মহসিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্কুলের বোর্ড অব ডাইরেক্টর ড: আবদুল্লাহ আল ওয়াদুদ, ইন্জিনিয়ার ইয়াছিন , জনাব নুরুন্নবী জারিফ এবং প্রিন্সিপাল ইকবাল শেখ সহ সমাবর্তন নেয়া, বাংলাদেশ পাকিস্তান ও সুদানের ৬৫ জন ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যগন এবং স্কুলের সম্মানিত শিক্ষকগন।
স্কুলের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মহসিন সমাবর্তন অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে উপদেশ মুলক বক্তব্য ছিল প্রানবন্তকর। যা শিক্ষার্থীদের ভবিষ্যত অনুপ্রেরণায়_ সাফল্যের অংশবিশেষ হয়ে থাকবে বলে অতিথি গন মনে করেন।
অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন ড: এ এইচ এম মেহবুব আনওয়ার।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩