
বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে মো. নাইম দুয়ারি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা দুয়ারির ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার ১৬ জুন দুপুরে বরিশাল নগরীর ‘হোটেল বন্ধুজন’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম। অভিযানের সময় হোটেলের একটি কক্ষ থেকে নাইম দুয়ারিকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়।
এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ যৌন সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে প্রায় ১০০ প্যাকেট কনডম, তিনটি বিশেষ পিচ্ছিল জেল, বিভিন্ন ধরনের সিল, টোকেন এবং বিকৃত যৌনাচারে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম।
অভিযান শেষে ডিবি পুলিশ আটক নাইম দুয়ারিকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে। পরবর্তীতে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।
পরে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্র দাবি করেছে, নাইম দুয়ারি একটি নারী পাচার চক্রের সক্রিয় সদস্য। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলেও জানা গেছে।
পুলিশ জানিয়েছে, নগরীর আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কর্মকাণ্ড, মানবপাচার এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে তাদের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩