
মিজানুর রহমান ঝিনাইগাতী, শেরপুর জেলা প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে গৃহীত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির বাস্তবায়ন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলায় একটি মনোরম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃআল-আমীন,সহকারী কমিশনার ভূমি অনিন্দিতা রানী ভৌমিক, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ,উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে সরকারের এই মহৎ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ ধরনের কর্মসূচি দেশের প্রতিটি উপজেলায় ছড়িয়ে পড়লে আগামী প্রজন্ম একটি সবুজ ও সুস্থ পরিবেশ পাবে বলে স্থানীয়রা মনে করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩