আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তাড়াশ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি প্লাস্টিক পণ্যের গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে ওই গোডাউনের পাশে থাকা দৈনিক সমকালের তাড়াশ উপজেলা প্রতিনিধির কার্যালয়সহ বেশকয়েকটি বাসাবাড়ি ও ব্যক্তিগত অফিস পুরে ছাই হয়ে যায়।
মঙ্গলবার (৯ জুন) সকালে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুতই ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে,তাড়াশ বালিকা বিদ্যালয়ের সামনে মৃত সম্বুল মাল-এর বাড়িতে মেসার্স মাবিয়া ট্রেডার্স (আরএফএল ডিলার) প্রোপাইটার মো. রফিকুল ইসলাম গোডাউন হিসেবে ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। পাশেই ছিল, দৈনিক সমকাল পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি এম আতিকুল ইসলাম বুলবুলের কার্যালয়সহ আরও বেশ কয়েকটি ব্যক্তিগত অফিস ও বাড়ি এই অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেছে।
তাড়াশ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আমরা সংবাদ পেয়ে দ্রুতই ঘটনাস্থলে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে প্রাথমিক ভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি।’’
তাড়াশ উপজেলা প্রশাসনসহ বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩