সহকারী বার্তা সম্পাদক_
ক্যালিফোর্নিয়ার উডল্যান্ডে অবস্থিত 'মসজিদ ফায়যানে আত্তার'-এ জামিয়াতুল মদিনা (USA)-এর উন্মুক্ত ক্যাম্পাস পরিচিতি বা 'ওপেন হাউস' অনুষ্ঠানের কিছু ঝলক।
দাওয়াতে ইসলামী একটি বিশ্বব্যাপী অরাজনৈতিক ইসলাম প্রচার ও সমাজকল্যাণমূলক সংস্থা। ১৯৮১ সালে পাকিস্তানের করাচিতে শায়েখ মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী এটি প্রতিষ্ঠা করেন। বিশ্বজুড়ে কুরআন ও সুন্নাহর বাণী প্রচার এবং মানুষের মাঝে দ্বীনি শিক্ষার আলো পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য।
এটি সম্পূর্ণ অরাজনৈতিক।শিক্ষা কার্যক্রম: বিশ্বব্যাপী ১৩ শতাধিক ‘জামিয়াতুল মদিনা’ (মাদরাসা) পরিচালনা করছে, যেখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ আলেম তৈরি করা হয়।
মাদানী কাফেলা: ইসলামের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে নিয়মিত নির্দিষ্ট দিনের জন্য মাদানী কাফেলা (ধর্ম প্রচারক দল) গঠন করা হয়।মিডিয়া ও প্রকাশনা: প্রচারণার জন্য দাওয়াতে ইসলামীর নিজস্ব স্যাটেলাইট টিভি চ্যানেল 'মাদানী চ্যানেল' রয়েছে। এছাড়াও, তাদের একটি বিশাল প্রকাশনা বিভাগ ও আইটি বিভাগ কাজ করছে।
দ্বীনের দাওয়াত আজ শুধু ভারত, পাকিস্তান বা বাংলাদেশের সীমানায় আবদ্ধ নয়; সুন্নাতের সুবাস ছড়িয়ে 'দাওয়াতে ইসলামী' আজ আলো ছড়াচ্ছে পশ্চিমা বিশ্বেও।
এশিয়া মহাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের প্রায় ২০০টিরও বেশি দেশে পৌঁছে গেছে এই দ্বীনি কাজের সুবাস। ইউরোপ ও আমেরিকার মতো পশ্চিমা দেশগুলোতে শত শত 'জামিয়াতুল মদিনা (আলিম বিভাগ)' ও 'মাদরাসাতুল মদিনা(হিফজ বিভাগ)' প্রতিষ্ঠার মাধ্যমে তারা নতুন প্রজন্মের বুক ইসলামের আলোয় আলোকিত করছে। শুধু তাই নয়, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে অনলাইনের (Online) মাধ্যমেও ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে পবিত্র কুরআন ও সুন্নাহর শিক্ষা। পশ্চিমা সংস্কৃতির মাঝেও হাজারো মানুষকে সুন্নাতের ছায়াতলে নিয়ে আসার এই বৈশ্বিক প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়!
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩