ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা হতে লাহিড়ী যাওয়ার পথে ডাঙ্গীবাজার চৌরাস্তার হরিণমারীগামী সড়কটির সংস্কার কাজে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। কিছুদিন পূর্বে সড়কটির সংস্কার কাজ শেষ হলেও বালিয়াডাঙ্গী-লাহিড়ী মেইন সড়ক থেকে হরিণমারীগামী সড়কের সংযোগস্থলটি প্রায় ৪ থেকে ৫ ইঞ্চি উঁচু করে রাখা হয়েছে। মেইন রোডের সাথে সংযোগ সড়কের এই আকস্মিক খাড়া ধাপের কারণে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত মোটরসাইকেল, ইজিবাইক, নসিমন ও ভ্যান চলাচল করে। মেইন সড়ক থেকে হরিণমারীগামী সড়কে নামার সময় কিংবা ওঠার সময় চালকেরা এই ৪-৫ ইঞ্চির উঁচু ধাপটি খেয়াল করতে পারেন না। ফলে আচমকা ঝাঁকুনিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিনিয়ত উল্টে যাচ্ছে যানবাহন, আহত হচ্ছেন যাত্রী ও চালকেরা। বিশেষ করে রাতের বেলা এই স্থানটি এক প্রকার 'মরণফাঁদে' পরিণত হয়।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটি সংস্কারের সময় সংযোগস্থলের ঢাল বা রাম্প (Ramp) মসৃণ না করেই কাজ শেষ করা হয়েছে, যা স্পষ্টতই ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা। দ্রুত এই স্থানটিতে পিচ বা খোয়া দিয়ে ঢালু করে না দিলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
রবিবার (৭ জুন) সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে সড়কটি উঁচু হাওয়ায় পথচারী ঝুঁকি নিয়ে চলাচল করতে পারলেও অটো ভ্যান, ইজিবাই ও বড় যানবাহন চলাচল বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনই ডাঙ্গী বাজার মৌড়ে ছোট বড় দুর্ঘটনা ও কখনো কখনো অটো ভ্যান মহিন্দ্রা ট্রাক্টর ট্রলি উল্টে পড়ে যায়। এতে সাধারণ মানুষের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়।
এই সড়কটি সমস্যা সমাধান না করলে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে এই রাস্তা দিয়ে বড়বাড়ী বটের হাট, আধারদিঘীহাট, হরিণমারী, হাট স্কুলের হাট, এসব এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যবসায়ী উপজেলা শহর ও জেলা শহরে যাতায়াত করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল, বালিডাঙ্গা থানা, হাট বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রায় বিশ গ্রামের মানুষের একমাত্র মাধ্যমও এ সড়ক।
এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ে, উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, ডিগ্রী কলেজ অসংখ্য প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীর যাতায়াত এ সড়ক। গুরুত্বপূর্ণ সড়কটিতে প্রতিদিন দুর্ঘটনা ঘটা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজরদারী নেই বলেই অভিযোগ সবার।
এ বিষয়ে ২৫/০৫/২০২৬ তারিখে ডাঙ্গী বাজারের হোটেল ব্যবসায়ী মোঃ হক সাহেব সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সড়কে দুর্ঘটনা চিত্র তুলে ধরেন।
জনস্বার্থে ও মানুষের জীবন রক্ষার্থে এই সংযোগস্থলটি জরুরি ভিত্তিতে সংস্কার করা অত্যন্ত প্রয়োজন
এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল জরুরি ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও স্থানীয় এলজিইডি (LGED) কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন, যেন দ্রুততম সময়ের মধ্যে এই ত্রুটিটি দূর করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩