আমির হোসেন স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৬ জুন শনিবার সকাল ১০ টায়
একশন এইড বাংলাদেশ এর সহায়তায়, ভার্ড কর্তৃক বাস্তবায়িত এলআরপি ৪৩ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রতিপাদ্য বিষয় "জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা " Climate Action কে সামনে রেখে র্্যালী , মানববন্ধন, আলোচনা , কুইজ প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের পুরষ্কার প্রদানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য সদস্য, সাংবাদিক, স্পন্সর, চাইল্ড ফোরাম, সিজেজি, ইয়থ, সার্কেল, নারী উন্নয়ন ফেডারেশন সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাঘাট (দঃ) নারী উন্নয়ন ফেডারেশন সভাপতি আনোয়ারা বেগম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্পন্সর ও সিজেজি সদস্য তানিয়া আক্তার ও আলামিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্কেল ও ফেডারেশন সদস্য সুফিয়া, সাহানা , অজুফা , অঞ্জনা , রানুকা , বিলকিস বেগম প্রমুখ। উক্ত দিবসটি উদযাপনে সার্বিক সহযোগিতায় ছিলেন ভার্ড এর প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩