সৌদিআরব থেকে_ ছাদেক আহমাদ।
সৌদি আরবের রিয়াদের জেদিদ সানাইয়া, মোহাম্মদ সালিম কুরাইশি এন্ড পার্টনার কোম্পানিতে কর্মরত বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের কয়েক মাসের প্রায় ২ লাখ ৮০ হাজার রিয়াল বেতন নিয়ে উধাও হওয়ার অভিযোগ করে কোম্পানির ফোরম্যান সোহাগ বিরুদ্ধে ভুক্তভোগীদের পক্ষে সাংবাদিক সম্মেলনে করেছেন কোম্পানির ম্যানেজার মোহাম্মদ আলী ও আরাফাত হোসেন সবুজ।
লিখিত বক্তব্যে কোম্পানির ম্যানেজার বলেন,
মোহাম্মদ সোহাগ, পিতা-মমতাজ মিয়া,মাতা-বানু বিবি, গ্রাম-বেতাগাঁও, উপজেলা-লালমাই,জেলা কুমিল্লা।
কোম্পানির ফোরম্যান এর চাকরি করার সুবাদে শ্রমিকদের বেতন তার মাধ্যমে প্রদান করা হতো সবমসময় ঠিক মতো বেতন পরিশোধ করলেও তিন মাসের বেতন কোম্পানি থেকে তুলে নিয়ে শ্রমিকদের না দিয়ে সোহাগ উধাও হয়ে যায় বলে ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভুক্তভোগীরা পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন মাধ্যমে তাদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়।
এ বিষয়ে তারা সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস এবং বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন যাতে তারা তাদের পাওনা টাকা ফেরত পেতে পারেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩