মোঃ রুবেল রানা (বালিয়াডাঙ্গী প্রতিনিধি)
গত (৩০ মে) ২০২৬ খৃষ্টাব্দ শনিবার বিকাল ৩.০০ টায় সময় পিতার জানাযায় অংশ নিতে দিনাজপুর কারাগার থেকে ৭ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাজহারুল ইসলাম সুজন।
ঐ দিন দুপুর ১২.০০ টায় তিনি কয়েক স্তরের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে বালিয়াডাঙ্গী উপজেলার উদ্দেশে রওনা দিলে দুপুর ১.২০ মিনিটের সময় নিজ বাড়ি গোয়ালকারী ডাঙ্গী বাজার পৌছান। বাড়ীতে পৌছানোর পর উৎসুক জনতা তাকে এক পলক দেখার জন্য বাড়ির সামনে ভিড় জমায়। পরে বিকাল ৩.৩০ মিনিটের সময় সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের মাঠে মুরহুম এর প্রথম জানাজ নামাজ অনুষ্ঠিত হয়। এর পর গ্রামের পারিবারিক গোরস্থান বড়বাড়ী বটের হাটে দ্বিতীয় জানাজা নামাজ শেষ করে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
এর আগে ঠাকুরগাঁও-২ আসনের টানা সাতবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন। দীর্ঘ রাজনৈতিক ও সংসদীয় জীবনে দবিরুল ইসলাম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আলহাজ্ব দবিরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। ওই বছরের ৩ অক্টোবর তাকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর চলতি বছরে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন।
দাফন শেষে মরহুমের পুত্র প্যারোলে মুক্তি পাওয়া সাবেক জাতীয় সংসদ সদস্য মোঃ মাজারুল ইসলাম সুজনকে কড়া নিরাপত্তায় দিনাজপুর কেন্দ্রীয় কার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩