গাবতলীর কাগইলে ১ হাজার ৭৮৮ দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ
ছাব্বির হাসান, বগুড়া।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার ১ নং কাগইল ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কাগইল ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য, গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কাগইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর কাজী।
আয়োজক সূত্রে জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ইউনিয়নের মোট ১ হাজার ৭৮৮টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপকারভোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
চাল বিতরণ অনুষ্ঠানে ট্যাগ অফিসার সিদ্দিক জাহান উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন। এছাড়াও উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ, কাগইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন শীষ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাইলটসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাশেম আলী, আব্দুস ছাত্তার, জাহাঙ্গীর আলম, বাবলু মিয়া, মুঞ্জরুল ইসলাম মুঞ্জ, আনছার আলী মিলন মিয়া, জাহানারা বেগম, বিউটি বেগম ও শাহানাজ বেগম প্রমুখ।
বক্তারা বলেন, ঈদের আনন্দ সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতাকর্মীদেরও এগিয়ে আসা উচিত। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।
শান্তিপূর্ণ পরিবেশে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ সম্পন্ন হয়। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩