মোঃনজরুল ইসলাম (@গাজীপুর মহানগর) প্রতিনিধি
গাজীপুর জেলার পরিষদের উদ্যোগে অস্বচ্ছল, দরিদ্র ও দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষে ৮০ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর (বার এট ল ) সভাপতিত্বে,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) নজরুল ইসলামের সঞ্চালনায়,
বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি। গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সেবা গ্রহীতা মহিলাসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদলসহ স্থানীয় নেতারা।
##
গাজীপুর মহানগর থেকে,
মোঃনজরুল ইসলাম
তারিখ -২১/০৫/২০২৬ খ্রি.
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩