মোঃ আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার):
সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভূমি সেবা মেলা ( ২০২৬) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁওয়ের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে " জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ "প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব )ও সহকারী ভূমি কমিশনার (ভূমি) মোঃ আহসান উল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট জিল্লুর রহমান, উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ডাঃ তোফায়েল হোসেন, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী সহ উপজেলা ভূমি অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ। উল্লেখ্য,১৯ থেকে ২১ মে, দেশব্যাপী তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ চলমান থাকবে । নাগরিক সেবা সহজলভ্য করতে, ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা ও এর ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এই মেলার আয়োজন করা হয়েছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩