মাসুদ রানা জামালপুর প্রতিনিধি :
জামালপুর জেলা গেজেটধারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ-এর উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বীর প্রতীককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
১১ নম্বর সেক্টরের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজাত আলী।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান (মজনু), শ্রী মিতালী রাণী দে, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলীসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফুলের মালা পরিয়ে বীর প্রতীক আব্দুল হাকিমকে বরণ করা হয়। বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হকের সাহসিকতার প্রশংসা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩