আমার স্বামী আহমেদ হাদী ও বিএনপির প্রভাবশালী নেতা ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও তার দোসরদের বিভিন্ন অন্যায়, অপকর্ম ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলার কারণে আমি বর্তমানে গুরুতর হুমকির সম্মুখীন। আমাকে হুমকি দেওয়া হচ্ছে—আমি দেশে ফিরলে যেকোনো মূল্যে আমাকে ‘কঠিন শিক্ষা’ দেওয়া হবে।
গত ২০ এপ্রিল ২০২৬ সালে আমার বাবা এনায়েত উল্লাহ ক্ররি যিনি বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী, তার ব্যবসা প্রতিষ্ঠান ভেংগে চুরমার করেছে হাদী ও তার অনুসারীরা। ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করার সময় আমার বাবাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তার অপরাধ, তিনি আমার অত্যাচারী স্বামী আহমেদ হাদী ও বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দূর্নীতি ও অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। তাকে হত্যা সহ যেকোনো মূল্যে দেখে নেয়ার অব্যাহত হুমকিও ছিল আহমেদ হাদী ও আরিফুল হক চৌধুরীর দোসরদের পক্ষ থেকে।
এখন আমার ‘অপরাধ’ একটাই—আমি আমার বাবার উপর অমানবিক শারীরিক নির্যাতনের বিচার চেয়ে আমার পাষন্ড স্বামী আহমেদ হাদী, আরিফুল হক চৌধুরী এবং তার দোসরদের বিরুদ্ধে অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি এবং বিচারের জন্য সোচ্চার হয়েছি। শুধু আমরা নয়, তাদের অপরাধ কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন—এমন অভিযোগ স্থানীয় অনেকের কাছ থেকেই শুনা যাচ্ছে এখন।
যাক, আমি কোনো রাজনৈতিক প্রতিহিংসা চাই না। আমি চাই আইনের শাসন, ন্যায়বিচার এবং আমার ও আমার পরিবারের নিরাপত্তা। আমার বাবার জন্য ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করি। রাজনৈতিক পরিচয় বা প্রভাব ব্যবহার করে কাউকে এই কঠিন সময়ে ভয় দেখানো কিংবা অন্যায়ভাবে হয়রানি করার সুযোগ দেওয়া উচিত নয়।
সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্ব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ—বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করুন এবং কেউ যদি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে আমাকে বা আমার পরিবারকে হুমকি দিয়ে থাকে, তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিন।
আমি আবারো বলছি, আমার বাবার উপর অমানবিক শারীরিক নির্যাতন, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা এবং অব্যাহত হুমকির ব্যাপারে আমার স্বামী আহমেদ হাদী, ও বিএনপির মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দোসরদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি করুন। রাজনৈতিক শক্তির কাছে যাতে কোনভাবে আমার পরিবারের ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়া বন্ধ না হয় এদিকে গুরুত্ব দিন।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩