ছাদেক আহমাদ,সহকারী বার্তা সম্পাদক_
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে সানসিটি অডিটোরিয়ামে ৯ মে শনিবার রাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মোহনা টেলিভিশন সৌদি প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সভাপতিত্বে - সংগঠনের সাধারণ সম্পাদক বাংলা টিভির স্পোর্টস রিপোর্টার ফকির আল আমিনের সঞ্চালনায়_
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও এশিয়ান টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সংগঠনের সহ-সভাপতি ও গ্লোবাল টিভি প্রতিনিধি মাওলানা শাহাদাত হোসাইন , নাগরিক টিভি প্রতিনিধি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, বাংলা ৫২নিউজের সৌদিআরব প্রতিনিধি ও ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ছাদেক আহমাদ, বৈশাখী টিভি প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক (২)আরিফুল ইসলাম, এস এ টিভি প্রতিনিধি ও সহ সাংগঠনিক সম্পাদক ফকির হাকিম, রাজধানী টিভি প্রতিনিধি ও প্রচার সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, দৈনিক স্বাধীন কাগজ প্রতিনিধি ও ক্রীড়া সম্পাদক ফখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইমন আলী , কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন দেশের গণতন্ত্র, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ সকল সেক্টরে গণমাধ্যম কর্মীদের অবদান রয়েছে। বাংলাদেশে নয় শুধু কেবল বহির বিশ্বে গণমাধ্যম কর্মীরা দেশের ভাবমূর্তি রক্ষার্থে কাজ করছেন । প্রত্যেক গণমাধ্যম কর্মীদের রাজনীতি ও স্বজন প্রীতির বাহিরে থেকে সত্য, স্বচ্ছ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার ক্ষেত্রে প্রত্যেক গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সবশেষে দেশ ও জাতির কল্যাণে এবং যারা অসুস্থ রয়েছে তাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩