তীব্র নিন্দা ও প্রতিবাদ। ________________________________________
আজ ১০-০৫-২০২৬ চট্টগ্রামের স্থানীয় দৈনিক চট্টগ্রাম মঞ্চসহ কয়েকটি On line নিয়োজ পোর্টালে এবং বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আমার সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার উদ্দেশ্যে চেচুরিয়া এলাকার মাস্টার মনির আহমদের ছেলে কথিত শওকত কর্তৃক মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ বিভিন্ন On line গ্রুপ এবং কয়েকটি পত্রিকায় আমার কাছ থেকে যাচাই না করে ছাপানোর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত অভিযোগ ও রিপোর্ট সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এবং মিথ্যা। প্রকৃত ঘটনা হল, বাঁশখালী রহিমা একাডেমি-বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার একটি অঙ্গ প্রতিষ্ঠান যা পরিচালনা করেন, বিশিষ্ট কলামিষ্ট, গবেষক আল্হাজ্ব আহমদুল ইসলাম চৌধুরী, মাদ্রাসার বর্তমান সভাপতি আল্লহজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী (সাবেক এম.পি) ইন্টারন্যাশনাল বিজনেস পার্সন টপ অব মাইন্ড মিসেস সালমা খানম (সি.এ) এবং বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব ইঞ্জিনিয়ার ইশতিয়াক উদ্দিন চৌধুরী রিফাত। আমি মাদ্রাসা কর্তৃপক্ষের নির্দেশে উক্ত একাডেমির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করি কিন্তু একাডেমিতে কোনো ক্লাস গ্রহণ করি না, শিক্ষক হাজিরায় স্বাক্ষরও করিনা এবং বেতন রেজিস্ট্রারেও দস্তখত করিনা। অত্র বাঁশখালী রহিমা একাডেমিতে খন্ডকালীন শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন কথিত শওকতের স্ত্রী সুমাইয়া খানম। তিনি বিগত০১/০৪/২০২৬ তারিখ ২য় শ্রেণির একজন ছাত্রকে স্টীলের স্কেল দিয়ে রক্তাক্ত জখম করলে ছাত্র অভিভাবকেরা উত্তেজিত হয়ে বিচার দাবী করলে একাডেমী ফান্ড হতে ২০০০ টাকা দিয়ে আহত ছাত্রের চিকিৎসার ব্যবস্থা করা হয়, এর পরে উত্তেজিত অভিভাবকদের ক্ষোভ প্রশমনের জন্য পরিচালনা কমিটি উক্ত শিক্ষিকাকে এক মাসের জন্য সাময়িক বহিস্কার করেন। পরে ০১/০৫/২০২৬ তারিখ পরিচালনা কমিটির মিটিং এ উক্ত শিক্ষিকাকে পুনরায় যোগদানের জন্য ডাকলে তিনি আসেন নাই। এর পর উক্ত শিক্ষিকার স্বামী কথিত শওকত রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত হয়ে আমার সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার উদ্দেশ্যে অনেক সুনামের অধিকারী বাঁশখালী রহিমা একাডেমি ও আমাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ করতে থাকে এবং বিভিন্ন সামাজিক মাধ্যম ও পত্রিকায় একতরফা প্রচার চালাতে থাকে। আমি উক্ত শওকতকে ভুল স্বীকার করে সামাজিক মাধ্যম ও পত্রিকায় ক্ষমা চাওয়ার আহবান জানাচ্ছি এবং সামাজিক মাধ্যম ও পত্রিকার সংবাদ দাতাগণকে আমার প্রতিবাদ ছাপানোর অনুরোধ করতেছি। অন্যথায় আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। অবশ্য বিগত ০৯-০৫-২০২৬ তারিখ রাত ৩ টায় বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নে গরুচুরিতে ধরা খেয়ে কথিত শওকতকে জনতা গাছে বেঁধে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করলে আল্লাহ তায়ালার পক্ষ হতে একপ্রকার বিচার হয়ে যায়।
মুহাম্মদ আবু তাহের
শিক্ষক বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা মোবাইল: ০১৮১৮-১২০৪৭৪
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩