মোঃনজরুল ইসলাম (গাজীপুর মহানগর) প্রতিনিধি:
গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার অন্তত ৫০ জন শ্রমিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কাজ চলাকালে অনেকেরই মাথা ঘোরানো ও বমির সমস্যা দেখা দেয়। পরে কর্তৃপক্ষ তাদের দ্রুত হাসপাতালে পাঠান। সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকার বাংলাদেশে প্যানএশিয়া ক্লদিং লিমিটেড তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। শিল্প পুলিশ জানায়, সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার কিছু সময় পর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে একই লক্ষণ নিয়ে অন্তত ৫০ জন অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের স্থানীয় তায়েরুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগ শ্রমিকই বাড়ি ফিরে গেলেও এখনো কয়েকজন ভর্তি আছেন। তবে তারা সবাই আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম বলেন, সকালে কয়েকজন পোশাক শ্রমিকদের অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হলে দ্রুত তাদের চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে অনেকের মাথা ঘুরানো, বমিসহ শরীর দুর্বলতা ছিল। এটি মাস সাইকোজেনিক ডিজিজ। এখন সবাই সুস্থ। কেউ কেউ চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করে রোগীদের খবর নিয়েছি। তবে বর্তমানে সবাই আশঙ্কা মুক্ত আছেন।
তারিখ -১১/০৫/২০২৬ খ্রি.
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩