মোঃ সামসুজ্জামান হীরা,বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর বাজারে দুপুর ১ টা ১৫ মিনিটে নওগাঁ থেকে ছেড়ে আসা জয়পুরহাট গামী ট্রাক ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজার থেকে ছেড়ে আসা বাসটি বৌভাত এর উদ্দেশ্যে নজিপুর যাবার পথে পাহাড়পুর বাজার সংলগ্ন সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে স্থানীয় লোকজন ট্রাক চালক গুরুতর ভাবে আহত অবস্থায় উদ্ধার করে ট্রাক চালককে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট সরকারি হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থলে বাস চালক বাসের হেলপার ও বাসের যাত্রীরা সকলেই নিরাপদ আছে। ট্রাক চালকের হেলপার সামান্য আহত হয়েছে।
উপস্থিত লোকজন আরো জানাই হালকা মোড় থাকা অবস্থায় বাস চালক ও ট্রাক চালক দুজনেই গতির বাড়িয়ে বাস ও ট্রাক চালানোর কারণে সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে থাকা উপস্থিত লোকজন স্থানীয় প্রশাসন ও পাহাড়পুর পুলিশ ফাঁড়িকে অবগত করে এবং দ্রুত সময়ে সাধারণ জনগণ ও পুলিশ উদ্ধার অভিযান চালায়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩