বগুড়ায় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২ গরু
স্টাফ রিপোর্টার, ইঞ্জিনিয়ার সাব্বির হাসান
বগুড়ার শেরপুর উপজেলায় এক কৃষকের গোয়াল ঘরের দেয়াল ভেঙে ৫টি গরু চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় চুরি কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ এবং চুরি হওয়া গরুর মধ্যে ২টি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুর ফ্লাইওভার এলাকা ও সারিয়াকান্দি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— জাহাঙ্গীর আলম (৪৮), মো. সবুজ (২৮), আব্দুল আলিম (৩৮), আব্দুর রহমান ওরফে রানা (৩৫) এবং আকাশ (২৪)। তারা বগুড়া ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধভাবে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত গরুগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩