বালুভর্তি_ট্রাক_থেকে_৮০_কেজি_গাঁজাসহ_মাদক_সম্রাট_রবিউল_গ্রেফতার
স্টাফ রিপোর্টার বগুড়া, ইঞ্জিনিয়ার সাব্বির হাসান।
দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার রবিউল পেশায় একজন ট্রাক ড্রাইভার হলেও সে পেশা হিসাবে ট্রাক না চালিয়ে মাদকের বড় বড় চালান ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচার করার জন্য ট্রাক চালকের ছদ্মবেশ ধারন করে। এমতাবস্থায় উক্ত রবিউল গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ দেশের সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলা হতে ৮০ (আশি) কেজি গাঁজা সংগ্রহ করে তা নিরাপদভাবে মাদক ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য উক্ত ৮০ কেজি গাঁজা বস্তায় ধারন করে কৌশলে তার পরিবহনকৃত ট্রাকে বালু ভর্তি করে তার ভিতরে লুকাইয়া বহন করাকালে সময় রাত ১০.৪৫ ঘটিকায় বগুড়া সদর থানাধীন টিএমএসএস এর নিকট পৌঁছিলে বগুড়া ডিবি পুলিশের এস আই Shamim Ahmed তার সব কৌশলে পানি ঢেলে দেয় ও তার পাঁতা ফাদে পা দিয়ে ৮০ কেজি গাঁজাসহ গ্রেফতার হয়।
মাদক সম্রাট রবিউল দেখতে সহজ সরল, নম্র-ভদ্র হলেও ওসবের আড়ালের ভিতর লুকিয়ে আছে ভয়ংকর মাদক ব্যবসার এক সিন্ডিকেট। ইতোপূর্বে একই ভাবে ও বিভিন্ন কৌশল অবলম্বর করে তার ট্রাকে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল বহন করার সময় রাজশাহী মেট্রোপলিটনের মাহিগঞ্জ থানা পুলিশ এর নিকট ১২ জুলাই, ২০২৫ সালে, গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশ এর নিকট ১৬ মার্চ, ২০২৪ সালে, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা পুলিশ এর নিকট ২৬ সেপ্টেম্বর, ২০২৪ সালে গাঁজা ও ফেন্সিডিল এর সর্বচ্চ ধারা অর্থ্যাৎ ২০ কেজি গাঁজার উপরে ও ২০০ বোতল ফেন্সিডিল এর বেশি নিয়ে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩টি মাদক মামলা রুজু হয়। মাদক সম্রাট রবিউল উক্ত মামলাগুলো থেকে জামিন পেয়ে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩