মে দিবসে শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, ২০২৬ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলামী ফ্রন্টের এমপি প্রার্থী শহিদুল ইসলাম মোশাররফ।
মোঃ ময়নুল হক স্টাফ রিপোর্টার:
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে দেশ-বিদেশের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট থেকে মনোনীত ২০২৬ সালের ত্রয়োদ্বাদশ জাতীয় নির্বাচনে এমপি পদপ্রার্থী মোঃ শহিদুল ইসলাম মোশাররফ।
দিবসটি উপলক্ষে (৩০ এপ্রিল) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "১ মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন।
১৮৮৬ সালের এই দিনে শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি ও ৮ ঘণ্টা কর্মঘণ্টার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। সেই মহান আত্মত্যাগের পথ ধরেই আজ বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে।"
বাংলাদেশ ইসলামি ফ্রন্ট শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম মোশাররফ আরও বলেন, "মে দিবসের এই ঐতিহাসিক ক্ষণে আমি সকল মেহনতি মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করছি এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। আমি সবসময় শ্রমজীবী মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও অধিকার রক্ষায় সচেষ্ট থাকব। আসুন, মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ে তুলি।"
সাক্ষাৎকারের পরিশেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মোঃ শহিদুল ইসলাম মোশাররফ আশাবাদ ব্যক্ত করে বলেন, "শ্রমিকের ঘাম শুকানোর আগেই যেন তারা তাদের ন্যায্য পারিশ্রমিক ও সম্মান পায় এমন কর্মপরিবেশ নিশ্চিত করাই হোক আজকের দিনের মূল অঙ্গীকার।"
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩