তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়শে মডেল মসজিদ নির্মিত কাজ শেষ করে মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হলো। তাড়াশ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র। শুক্রবার জুম্মার নামাজের আগে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রায় ১২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে তাড়াশ পৌর শহরের হেলিপ্যাড মাঠের দক্ষিণে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে নির্মিত এই মডেল মসজিদটির কাজ শেষ হলেও দীর্ঘদিন তা বন্ধ ছিল। ফলে স্থানীয় মুসল্লিরা সেখানে নামাজ আদায় করতে না পেরে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।
এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের উদ্যোগে খতিব, মোয়াজ্জিন ও খাদেম নিয়োগসহ প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করে শুক্রবার মসজিদটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স ম আফসার আলী, সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান এবং খতিব ইমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব আব্দুর বারিক খন্দকার।
এ সময় স্থানীয় মুসল্লি আলহাজ নজরুল ইসলাম, আজাদ আলী, মিজানুর রহমান মজনু, জাকির হোসেন, আক্কাছ আলী ও শহিদুল ইসলামসহ শতাধিক মুসল্লি আধুনিক এই মসজিদে নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
তাড়াশ, সিরাজগঞ্জ
তারিখ: ১৭ এপ্রিল ২০২৬
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩