
বরিশালের বানারীপাড়ায় ডোবা থেকে তৈয়ব বাহাদুর নামে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার (২১ মার্চ) বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন ব্যবসায়িক কাজ শেষে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার কথা থাকলেও তৈয়ব বাহাদুর আর বাসায় ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তার পাশে একটি ডোবায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
মরদেহ উদ্ধারের সময় তার হাত পেছনে বাঁধা এবং গলায় রশি প্যাঁচানো অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এলাকাবাসীর ধারণা, মুদি দোকানের ও বিকাশ ব্যবসার বড় অংকের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেয় ও তাকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। স্বজনদের ধারনা জায়গা জমি নিয়ে বিরোধ থাকায় পূর্ব শত্রুতার জেরে তাকে মেরে ফেলা হয়েছে
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যু রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩