স্টাফ রিপোর্টার :
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও নতুন বাজারে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তাহিয়া একাডেমির আয়োজনে ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ'র সভাপতিত্বে ও তাহিয়া একাডেমির পরিচালক সাংবাদিক শফিউল আলম'র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর থানার ওসি তদন্ত ওয়ালী আশরাফ। তিনি মাদকের কুফল ও সব ধরনের ক্ষতিকর দিক আলোচনা করে বলেন এর পরও যারা মাদকের সাথে যুক্ত থাকবে তাদেরকে বিন্দু পরিমাণ ও ছাড় দেওয়া হবে না।এসময় আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রবীণ পল্লিচিকিৎসক জামাল হোসেন মুস্তক আহমদ মাফিজুর রহমান মাফিজ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন এস আই জামাল উদ্দিন ইউপি সদস্য নজরুল ইসলাম সাবেক ইউপি সদস্য শাহ নেছার আহমদ সহ এলাকার সর্বস্তরের মানুষ।আলোচনা সভায় ঘোষণা করা হয় যে মাদকের ব্যবসা ছেড়ে সৎ ভাবে ব্যবসা করবে তাকে তাহিয়া একাডেমির পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি মাদকের ব্যবসা না ছাড়ে এমন ব্যক্তি কে মাদক সহ প্রশাসনের কাছে যে ধরিয়ে দিবে ঐ সাহসী ব্যক্তিকে ও ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। উল্লেখ্য ইতিমধ্যে এক ব্যক্তি মাদক ব্যবসা ছেড়ে দিয়ে সাভাবিক জীবনযাপন সহ সৎ ভাবে ব্যবসা করে যাচ্ছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩