আমির হোসেন_ স্টাফ রিপোর্টার,
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারংয়ের আহমদাবাদ ইচ্ছারচর পয়েন্টে ১১ড্রাম পেট্রোল মজুদ করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ৬মাসের কারাদণ্ড ও ২২শত লিটার পেট্রোল তেল জব্দ করা হয়েছে।
রবিবার বিকেল ৪টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমাবাদ ইচ্ছারচর পয়েন্টে এক ব্যবসায়ী বেশি দামে পেট্রোল বিক্রি করার উদ্দেশ্যে পেট্রোল তেল মজুদ করেছে। এমন সংবাদ পেয়ে ওসি রতন শেখ পিপিএম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ সোয়াদ সাত্তার চোধুরী,জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ'কে অবগত করা হলে সদর থানা পুলিশকে সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চোধুরী, বিকেল ৫ ঘটিকায় মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করেন।
এসময় ব্যবসায়ী সুহেল চৌধুরী (৩৫),পিতা: মৃত গিয়াস চৌধুরী,সাং-আহমাবাদ ইচ্ছারচর পয়েন্টে চৌধুরী ট্রেডার্স থেকে ১১ড্রাম পেট্রোল( ২২শত লিটার) তেল জব্দ করা হয়। এসময় ব্যবসায়ী সুহেল চৌধুরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৬মাসের কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি জব্দকৃত ২২শত লিটার পেট্রোল তেল গৌরারং ইউ/পি চেয়ারম্যান শওকত আলীর জিম্মায় রাখা হয়। পরে আসামিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যান পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন সদর থানার এসআই মোহাম্মদ ইকবাল হাসান, এসআই জোহাব আলীসহ জেলাপ্রশাসন ও পুলিশ সদস্যরা।
এব্যপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে ১১ড্রাম পেট্রোল মজুদ রাখার অপরাধের মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয় এবং একজনকে ১০হাজার টাকা জরিমানাসহ ৬মাসের কারাদণ্ড প্রদান করে পুলিশের হেফাজতে আনা হয়েছে এবং ২২শত লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩