মোঃ আতোয়ার রহমান স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রাম জেলার রায়গঞ্জ ব্র্যাক মাইক্রো ফাইনান্স ( দাবি+) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১মার্চ) সকাল ১১ টায় হিরারকুটিতে ছোট ধনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রান্তিক কৃষক- কৃষাণীদের নিয়ে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার তাপস রহমান, বিডিইউ মতিয়ার রহমান, এসসিডিপি শাখা ব্যবস্থাপক রাসেল রেজা, শাখা ব্যবস্থাপক দাবি আমিনুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হালিম সরকার, সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আবু ছালিহ্ ( কৃষি ও বিমা), ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম, সদস্য আতোয়ার রহমান, রিয়াজুল ইসলাম, কৃষি উদ্যোক্তা সাইফুর রহমান প্রমুখ। ব্র্যাক সামাজিক কর্মসূচির আওতায় ধানের চারা,ভূট্টাবীজ, ফলজ গাছ,বনজ গাছ,ইত্যাদি ব্র্যাক সামাজিক কর্মসূচির আওতায় বিনা মূল্যে চারা ও প্রশিক্ষণ প্রদান করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩