(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ র্যাব-১২, অধিনায়ক এর দিকনির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ দুপুর ১১.৫০ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল সাকিনস্থ হোটেল নিউ মায়ের আঁচল এর সামনে বগুড়া হতে ঢাকাগামী মহাসড়কের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাত্রীবাহী বাসে মাদক পরিবহন কালে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ দুলাল হোসেন (৬৮), পিতা-মৃত বাহার আলী, সাং-উত্তর গোপালপুর, ইউপি-বাগজানা, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি, মোঃ উসমান গণি সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার
র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন - মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩