
মোঃ আতোয়ার রহমান স্টাফ রিপোর্টার
ভূরুঙ্গামারী উপজেলা।
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে আনসার ভিডিপির সদস্য নিয়োগের অনিয়মের অভিযোগ উঠেছে। কুড়িগ্রাম জেলার আনসার ভিডিপির টিম কতৃক ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে আনসার ভিডিপির সদস্য বাছাই করেন, কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপির টিমে মোশাররফ, জেসমিন, মাইদুল, কল্পনা উপস্থিত ছিলেন। বাছাইকৃত সদস্যরা সকলেই আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ সার্টিফিকেট দেখে যাচাই-বাছাই করেন এবং উপজেলা আনসার ভিডিপির অফিসার মাইদুল ইসলাম সকলের কেন্দ্রের নাম ও তালিকা তৈরি করেন। ভূরুঙ্গামারী উপজেলার সর্বস্তরের আনসার ভিডিপির সদস্যরা নির্ধারিত কেন্দ্রের সিসি নম্বর পর্যন্ত জানেন। সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ৭০- ৮০ জনকে। ভূরুঙ্গামারী উপজেলা আনসার ভিডিপির টিআই আরিফ তার মনগড়াভাবে নতুন আনসার ভিডিপির সদস্য বাছাই করেন এবং নতুন তালিকা তৈরি করেন। কিন্তু উপজেলা আনসার ভিডিপির থানা অফিসার মাইদুল ইসলামের বদলী হয়ে যায়। মাইদুল ইসলাম বদলী হয়ে গেলে নতুন টিআই আরিফ হোসেন যোগদান করেন। ভূরুঙ্গামারীর কতিপয় কিছু আনসার ভিডিপির সদস্য মাধ্যামে জানা যায়, আরিফ হোসেন তার ব্যক্তিগত কম্পিউটার অফিস সহকারী বুলবুলি ও আরিফুল ইসলামকে চাকুরী দেন। আরিফুল ইসলামকে জিজ্ঞাসা করলে আরিফুল ইসলাম বলেন আমি এই অফিসে চাকুরী করি। বাছাইকৃত আনসার ভিডিপির সদস্যদের বাদদেন আরিফ হোসেন এদের পরামর্শক্রমে পাইকের ছড়া আনসার ভিডিপির প্লাটুন কমান্ডার নাসির, শিলখুড়ী ইউনিয়নের আলিম,পাথরডুবি ইউনিয়ন কমান্ডার জহুরুল ইসলাম, উপজেলা থানা কমান্ডার আব্দুর রহিম, ইউনিয়ন কমান্ডার সুজন,রাজ্জাক, শহিদুল, জাহাঙ্গীর আলম এবং আনসার ভিডিপির মহিলা টিআই কল্পনা মাধ্যমে মনগড়াভাবে আনসার ভিডিপির সদস্য বাছাই করেন। কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপির টিমকে চ্যালেঞ্জ দেখিয়ে সদস্য নিয়োগ করেন। এর মধ্যে বয়স্ক ও কমবয়সী আনসার ভিডিপির সদস্য বাছাই করতে দেখা গেছে। এছাড়াও মহিলা আনসার কমান্ডারদের সাথে কুরুচিপূর্ণ গালিগালাজের অভিযোগও পাওয়া যায়। এছাড়াও সাধারণ আনসার ভিডিপির সদস্যরা ডিউটি না পেয়ে আনসার ভিডিপির অফিসে সামনে কান্না করে অনেকে চলে যান। ভূরুঙ্গামারী উপজেলা আনসার ভিডিপির টিআই আরিফ হোসেন একজন মিথ্যাবাদী ও প্রতারক। ভূরুঙ্গামারী উপজেলা আনসার ভিডিপির অফিস ঢুকে একাধিক বার ফোন করলে সে বলে অফিসে আছি কিন্তু অফিসে না থেকেই এ ধরনের মিথ্যা বানোয়াট কথা বলেন, ভূরুঙ্গামারী উপজেলা আনসার ভিডিপির টিআই আরিফ হোসেন। আনসার ভিডিপির কতজন সদস্য নির্বাচনে কাজ তথ্য চাইলে তিনি বলেন ১০০০ জনের মত হতে পারে আরো বলেন পেন্ডিং আছে ৮৭৫ জন, রেজিষ্ট্রেশন আছে ২৪০০ এর মতো কিন্তু কতজন সদস্য কাজ করবে তিনি তা জানেন না।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩