
বুলবুল আহম্মেদ বুলু
বদলগাছী নওগাঁ প্রতিনিধি।
৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. ফজলে হুদা বাবুলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. ফজলে হুদা বাবুল।
এসময় জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।
ফজলে হুদা বাবুল তার বক্তব্যে বলেন ,
“শাপলা চত্বরে আলেমদের হত্যার ঘটনায় সর্বপ্রথম প্রতিবাদ জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু জামায়াতে ইসলামী কখনো এসব ঘটনার বিচার দাবি করেনি।”
ভোটারদের উদ্দেশে ফজলে হুদা বলেন, “আমি আজ নতুন কোনো বক্তব্য দিতে আসিনি। আপনারা জানেন বিএনপি ক্ষমতায় গেলে কী করবে। বিএনপির রাজনীতি কখনো গোপন নয়। আগামী ১২ তারিখ আপনারা যদি আমাকে ভোট দেন, আমি আপনাদের সম্মান ও অধিকার রক্ষায় জীবনের শেষ পর্যন্ত কাজ করবো।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রত্যেকের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে। তবে শহীদ জিয়াউর রহমানের আদর্শের বাইরে গিয়ে কেউ কোনো কর্মকাণ্ড করলে তা বরদাশত করা হবে না।”
তিনি বলেন, নির্বাচিত হলে মহাদেবপুর ও বদলগাছীতে দলীয়করণ, টেন্ডারবাজি, মাটিবাজি ও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। শিক্ষাঙ্গন থাকবে রাজনীতি প্রভাবমুক্ত। “আমি সব রাজনৈতিক মত ও দলের মানুষকে সম্মান করি। এমপি হলে আমি সবার এমপি হয়ে কাজ করবো, কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না কোনো।
এ সময় তিনি আরও বলেন, কৃষক, শ্রমিক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা হবে এই এলাকার সবচেয়ে সম্মানিত মানুষ। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ থাকবেন।
বদলগাছী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভায় সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু।
উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
প্রধান বক্তা বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
তাং ৯-২-২৬
বুলবুল আহম্মেদ বুলু
বদলগাছী নওগাঁ প্রতিনিধি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩