
সিরাজগঞ্জ ( তাড়াশ ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে পৌর প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে (১ ফেব্রুয়ারি ) রবিবার বিকেলে ৩ ঘটিকায় তাড়াশ পৌর প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
পৌর প্রেস ক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম ও সদস্য সচিব সিরাজুল ইসলামের সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাবেক পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম। এ সময় তপন কুমার গোস্বামী বক্তব্যে বলেন সাংবাদিক পেশায় সত্য তুলে ধরা, ন্যায়ের পক্ষে কাজ করা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাড়াশ পৌর প্রেসক্লাবের, সাবেক প্রতিষ্ঠা সভাপতি মোঃ শরীফ আহমেদ, সাবেক প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ, আরো উপস্থিত ছিলেন সাংবাদিক দীপ্ত সরকার, সাংবাদিক আব্দুল কুদ্দুস, সাংবাদিক আল-আমিন মীর, সাংবাদিক আলহাজ্ব সরকার, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক আব্দুর রশিদ সহ তাড়াশ পৌর প্রেস ক্লাবের সকল সাংবাদিক সদস্যবৃন্দ উপস্থিতি থেকে অনুষ্ঠানটি সমাপ্ত করেন
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩