
নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়া মেধাবী শিক্ষার্থী সাদিয়া খানম শেফা পেলেন সরকারি শিক্ষা সহায়তা অনুদান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য তাকে এ সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ।
কৃতি শিক্ষার্থী শেফা উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের আব্দুল বারেকের কন্যা।
রবিবার (২৫ জানুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই অনুদানের চেক তুলে দেয়া হয়।
ইউএনও শাহাদাৎ হোসেন বলেন, তার শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস। সাদিয়া খানম শেফার জন্য শুভকামনা। আমরা চাই কোনো মেধাবী শিক্ষার্থী যেনো দারিদ্র্যের কারণে পিছিয়ে না পড়ে।
তিনি আরও বলেন, এই অনুদান শুধু একটি পরিবার নয়, পুরো সমাজে শিক্ষার প্রতি আস্থা বাড়াবে। আমরা চাই শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে আরও ভালো করবে।
#####
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
৩০-০১-২০২৬
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩